শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় বাড়াতে আবেদন ছাত্রদলের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছাত্রদলের আবেদনপত্র। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমার সময়সীমা আরও দুই দিন বাড়াতে আবেদন করেছে চবি শাখা ছাত্রদল। আজ বুধবার (১৭ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ দাবি জানিয়ে চিঠি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

আবেদনপত্রে বলা হয়, আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু বিগত ৩০ ও ৩১শে আগস্ট গ্রামবাসীর হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন। একই সঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। এমতাবস্থায় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুই দিন বাড়ানো হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সব শিক্ষার্থীর জন্য মঙ্গলজনক হতো।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘গতকাল রাত পর্যন্ত আমরা মনোনয়নপত্র দিয়েছি। আমরা সারা রাত অফিসে ছিলাম। তখন পর্যন্ত কেউ এ রকম আবেদন বা দাবি জানায়নি। এখন হঠাৎ এ রকম দাবি আমাদের জন্য চিন্তার। অনেক ভেবে শিডিউল করে তফসিল দেওয়া ছিল। চাইলেই আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করি। আমরা এ বিষয় নিয়ে নির্বাচন কমিশনের মিটিং ডেকেছি। বিষয়টি (সময় বাড়ানো) নিয়ে বসব। মিটিং শেষে সিদ্ধান্ত জানাব।’

উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে, প্রার্থীদের অতিরিক্ত চাপ থাকায় নির্বাচন কমিশন সময় বাড়িয়ে যত রাতই হোক, শেষ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নেয়। ঘোষিত তফসিল অনুযায়ী প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১শে সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩শে সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫শে সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

জে.এস/

চাকসু নির্বাচন ২০২৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250