মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না: ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না। সাবধান, এখনো জীবিত আছি। প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে তবুও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করতে দেব না।’

সম্প্রতি কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তার এমন বক্তব্যের একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফজলুর রহমান বলেন, ‘সেই সময় কয়েকটা মৌলবী এখানে এসেছিল। আমির হামজা বলেছিল, একটা পাগল বের হয়েছে। এর নাম কী? ফজু পাগলা। আমি হয়ে গেলাম ফজু পাগলা।'

ফজলুর আরো বলেন, ‘বাংলাদেশে একটা পাগলা মসজিদ আছে কিশোরগঞ্জে। এই পাগলা মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান করে মাসে। এত টাকা বায়তুল মোকাররমেও দান করে না। তাহলে পাগলা মসজিদের দাম কত বুঝেছেন? সেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর আমি কিশোরগঞ্জের ফজু পাগলা। এখন আর পাগলা বলে না।’

ফজলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250