শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ইতালির ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু শিগগিরই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালুর তারিখ জানিয়েছে ভিএফএস গ্লোবাল। আগামী ২৭শে মে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৩শে মে) ভিএফএস তাদের নিজস্ব ফেসবুক পেজে ‘বাংলাদেশে ইতালি ভিসা আবেদনকারীদের জন্য হালনাগাদ তথ্য’ শিরোনামে এই খবর জানিয়েছে।

ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানায়, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার জন্য পহেলা জুন থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট আগামী ২৭শে মে সকাল ৯টা ৩০ মিনিটে খোলা হবে।

আরো পড়ুন: প্রকাশ্যে এলো ব্রিফকেসে আনারের মরদেহ নেওয়ার ভিডিও

এতে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে সম্পূর্ণ বিনা মূল্যে ও সহজে ভিএফএস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

এর আগে মঙ্গলবার (২১শে মে) ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, ইতালি আগামীতে ৭ লাখ কর্মী নিতে পারে এবং বৈধভাবে দেশটিতে দক্ষ জনবল প্রেরণ করা হবে। এই বিষয়ে দুই দেশ যৌথ উদ্যোগে কাজ করবে।

এইচআ/  

ইতালির ভিসা অ্যাপয়েন্টমেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250