সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

মৌসুমী নায়িকা নাকি শুধু মা, সিদ্ধান্ত জানালেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

নব্বই দশকের সোনালি পর্দার উজ্জ্বল তারকা মৌসুমী কি সত্যিই বিদায় জানাচ্ছেন অভিনয়জীবনকে? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তার অগণিত ভক্ত-অনুরাগীর মনে। দীর্ঘ দেড় বছর তিনি রয়েছেন আমেরিকার নিউজার্সিতে। দূরে সরে আছেন দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে। স্বামী ও অভিনেতা ওমর সানী জানালেন, মৌসুমী এখন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চিন্তায় রয়েছেন।

ওমর সানীর ভাষ্যে, ‘দুই-তিন বছর ধরে মৌসুমী বলছে, অভিনয়ে আর আগ্রহ পাচ্ছে না। ভালো গল্প পায় না, আর শুটিংয়ের সময় কাজের সঙ্গে কথার মিলও থাকে না। আমি বহুবার অনুরোধ করে তাকে অভিনয়ে ফিরিয়েছি। কিন্তু এবার সে বেশ দৃঢ় নিজের সিদ্ধান্তে।’

বর্তমানে নিউজার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমী। মায়ের অসুস্থতা ও মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি। জীবনের এ নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত এ চিত্রতারকা।

সবশেষে তিনি অভিনয় করেছেন ‘দেশান্তর’ ছবিতে। এর আগে ‘সোনার চর’ ও ‘ভাঙ্গন’ ছবিতেও দেখা গেছে তাকে। আমেরিকায় যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন।

মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নিয়েও আপাতত অনিশ্চয়তা। ওমর সানীর কথায়, ‘এ মুহূর্তে মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই। বরং আমি হয়তো সব কাজ গুছিয়ে তাদের কাছেই চলে যাব।’

এইচ.এস/


মৌসুমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250