বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

আনসারদের ‘রেস্ট প্রথা’ বাতিল হচ্ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫শে আগস্ট) বিকেলে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের তথ্য জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।’ 

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে আনসার সদস্যরা। আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া বলেন, ‘আন্দোলন স্থগিত করা হচ্ছে। সবাই কাজে ফিরে যাবে।’  

চাকরি জাতীয়করণসহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন আনসার সদস্যরা। তাদের এ আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। সাধারণ মানুষ পড়েন ব্যাপক ভোগান্তিতে। 

রোববার আন্দোলনের এক পর্যায়ে আনসার সদস্যরা বাধা উপেক্ষা করেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন। পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। 

ওআ/কেবি


আনসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250