মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

মেসিকে কোন ম্যাচে পাওয়া যাবে না, জানালেন মাচেরানো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি চোটে পড়েছেন, এ খবর পুরোনো। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সেটা নিয়েই এখন সবার আগ্রহ। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো এই আগ্রহ মেটাতে পারেননি। মেসি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু জানাতে পারেননি মাচেরানো। তবে লিগস কাপে পুমাস ইউএনএমের বিপক্ষে ম্যাচে যে তাকে পাওয়া যাবে না, তা জানিয়েছেন মায়ামি কোচ।

বাংলাদেশ সময় গত রোববার সকালে লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। তার আঘাত পরীক্ষা-নিরীক্ষার পর মায়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, ‘মাংসপেশিতে ছোটখাটো চোট’ পেয়েছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে তখন কিছুই জানাতে পারেনি মায়ামি।

মায়ামি বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (৭ই আগস্ট) ভোরে মেক্সিকান ক্লাব পুমাসের মুখোমুখি হয়। এই ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মেসির চোট নিয়ে মাচেরানো বলেছেন, ‘তার (মেসি) সঙ্গে কথা হয়েছে। ক্লাব সবকিছু পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে। খারাপ খবরের ভেতরে ভালো খবর হলো, আঘাতটা ছোটখাটো।’

মাচেরানো এরপর বলেছেন, ‘ফেরার বিষয়ে আমরা অনুমান করতে পছন্দ করি না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। চোট থেকে সাধারণত সে খুব ভালোভাবে ও দ্রুত সেরে ওঠে। দেখা যাক, কী হয়। তবে এটা সত্য নিশ্চিত যে বৃহস্পতিবারের (আজ) ম্যাচে তাকে পাওয়া যাবে না। এরপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দেখব, সে কেমন বোধ করছে, কতটা উন্নতি করছে। সেরে ওঠার পর আমাদের সঙ্গে যোগ দেবে।’

পুমাসের মুখোমুখি হওয়ার পর আগামী সোমবার মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এমএলএসে এ মৌসুমে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি। ন্যাশভিল এফসির স্যাম সারিজের সঙ্গে এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার জায়গাটি যৌথভাবে ভাগ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250