সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড

একাধিক নারীসঙ্গ ও বৈচিত্র্যময় সম্পর্কে জড়িয়েছিলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৪ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের ‘ব্যাড বয়’খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত নানা চড়াই-উতরাই আর প্রেমের গোলকধাঁধা পেরিয়ে ২০০৮ সালে মান্যতা দত্তকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন। ২০১০ সালে তাদের ঘর আলোকিত করে আসে যমজ সন্তান। মান্যতার হাত ধরেই অভিনেতা খুঁজে পান জীবনের প্রকৃত স্থিতিশীলতা। বর্তমানে মান্যতা ও সন্তানদের নিয়েই তার রঙিন সংসারের দিনকাল কাটছে।

যদিও সঞ্জয় দত্তের জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে। তাদের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান ত্রিশলা। কিন্তু সুখের সেই দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রিচা শর্মার। স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়লেও সঞ্জয়ের জীবনে আবারও বসন্তের হাওয়া বইতে দেরি হয়নি। রিচার মৃত্যুর পরপরই এক বিদেশিনীর প্রেমে বুঁদ হয়েছিলেন এ ‘ব্যাড বয়’খ্যাত অভিনেতা।

রুপালি পর্দার মারকুটে এ অভিনেতা বাস্তব জীবনের বিতর্কিত অধ্যায়ের জন্য সবসময় খবরের শিরোনামে এসেছেন। তবে তার জীবনের সবচেয়ে চর্চিত বিষয় ছিল তার অবাধ নারীসঙ্গ ও বৈচিত্র্যময় ব্যক্তিগত জীবন। তিনবার বিয়ের পিঁড়িতে বসা এ অভিনেতার জীবনে এসেছে অসংখ্য প্রেম। একাধিক নারীর সঙ্গ পেয়েছেন তিনি। এমনকি এক বিদেশিনীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে বারবার হোঁচট খেয়েছে তার সংসার।

রিচা শর্মার মৃত্যুর দুই বছর পর, ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। কিন্তু বিয়ের পরও থেমে থাকেনি তার প্রেমের গাড়ি। বলিউডের অলিগলিতে কান পাতলেই তখন শোনা যেত সুস্মিতা সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে সুস্মিতা সেন ছাড়াও সঞ্জয়ের জীবনে তখন রাজত্ব করছিলেন ‘নাদিয়া’ নামে এক রহস্যময়ী নারী। তাদের সম্পর্ক এতটাই জটিল ছিল যে, নাদিয়াকে না জানিয়েই শুটিংয়ের কাজে বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা।

২০০২ সালে ‘কাঁটে’ সিনেমার শুটিংয়ের জন্য এক সপ্তাহের জন্য আমেরিকায় ছিলেন তিনি। কিন্তু নাদিয়ার নজর এড়ানো ছিল কঠিন! অভিনেতার বিদেশে যাওয়ার খবর শুনে তিনিও পিছু পিছু পাড়ি জমান সুদূর আমেরিকায়। এমনকি সরাসরি শুটিং সেটে পৌঁছে গিয়ে সঞ্জয়কে রীতিমতো চমকে দিয়েছিলেন। তবে টানাপোড়েনের সেই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি।

জে.এস/

সঞ্জয় দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250