শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সোশ্যাল মিডিয়ায় হয়রানি বন্ধে পদক্ষেপ নিল ডাকসু নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হয়রানি বন্ধের পদক্ষেপ নিয়েছে ডাকসু ও হল সংসদের নির্বাচন কমিশন। বুধবার (৩রা সেপ্টেম্বর) রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটানিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশন লক্ষ্য করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু সংখ্যক প্রার্থী এবং প্রার্থীর পক্ষের ব্যক্তি একে অপরের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা, চরিত্রহনন এবং যৌন হয়রানিমূলক প্রচারণা ছড়াচ্ছে। এই ধরনের আচরণ নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

এই পরিস্থিতি মোকাবিলায় ডাকসু চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে একটি সেল গঠন করা হয়। উক্ত সেল থেকে এরই মধ্যে অভিযুক্ত পেজগুলোর অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং নির্বাচনকালীন সময়ে তাদের পেজ থেকে বিদ্বেষপূর্ণ, উস্কানিমূলক, চরিত্রহনন এবং যৌন হয়রানিমূলক কনটেন্ট প্রকাশ করতে নিষেধ করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টর অফিস থেকে বিটিআরসির চেয়ারম্যান বরাবর অভিযুক্ত সোশ্যাল মিডিয়া পেজগুলো বন্ধের জন্য চিঠি দেওয়া হয়। এই পদক্ষেপকে ত্বরান্বিত করার লক্ষ্যে গত ১লা সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি দল বিটিআরসির চেয়ারম্যানের সাথে দেখা করেন।

উক্ত সভায় সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা, চরিত্রহনন এবং যৌন হ্যারানিমূলক প্রচারণাগুলো বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ ধরনের প্রচারণা বন্ধের বিষয়ে সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিটিআরসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করা হয়।

সোশ্যাল মিডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250