রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রেনেসাঁ যুগের মহাবিস্ময় লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে যুক্ত একটি শিল্পকর্মে তার ডিএনএ–এর সম্ভাব্য উপস্থিতির দাবি করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘ এক দশকের গবেষণার ফল হিসেবে এই আবিষ্কারকে তারা ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে দেখছেন।

বিজ্ঞানীদের মতে, এই গবেষণা একদিকে যেমন দা ভিঞ্চির পূর্ণ জিনোম পুনর্গঠনের পথে নতুন সম্ভাবনা খুলে দিচ্ছে, তেমনি বিতর্কিত শিল্পকর্মের প্রকৃত স্রষ্টা নির্ধারণ এবং তার প্রতিভার জৈবিক ভিত্তি বোঝার ক্ষেত্রেও সহায়ক হতে পারে।

গতকাল বুধবার (৭ই জানুয়ারি) রাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, ডিএনএটি উদ্ধার করা হয়েছে ‘হোলি চাইল্ড’ নামে একটি ছোট লাল চক দিয়ে আঁকা ড্রয়িং থেকে। শিল্পকর্মটির স্বত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে—কিছু শিল্প ইতিহাসবিদ এটিকে দা ভিঞ্চির কাজ বলে মনে করেন, আবার অনেকে ধারণা করেন এটি তার কোনো শিষ্যের আঁকা।

গবেষণায় বিজ্ঞানীরা অত্যন্ত সতর্কভাবে শুকনো সোয়াব দিয়ে ড্রয়িংটির প্রান্ত স্পর্শ করেন। বিশ্লেষণে সেখানে বিভিন্ন অণুজীব, ছত্রাক ও উদ্ভিদের পাশাপাশি মানুষের জেনেটিক উপাদানের ক্ষুদ্র অংশ পাওয়া যায়, যেগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে সেগুলো কয়েক শতাব্দী পুরোনো।

রকফেলার বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সহলেখক জেসি আউসবেল বলেন, ‘এই ডিএনএ–গুলোর কিছু লিওনার্দোর হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

গবেষকেরা একই পদ্ধতি প্রয়োগ করেন পঞ্চদশ শতকের কিছু চিঠিতে, যেগুলো লিখেছিলেন দা ভিঞ্চির বংশের এক পুরুষ আত্মীয় ফ্রোসিনো দি সের জিওভান্নি দা ভিঞ্চি। ড্রয়িং ও চিঠি—উভয় স্থান থেকেই ওয়াই-ক্রোমোজোমের ক্ষুদ্র অংশ উদ্ধার করা হয়, যা পিতৃ উত্তরাধিকারসূত্রে বহন হয়।

বিশ্লেষণে দেখা যায়, উভয় উৎসের ডিএনএ একই বিস্তৃত ওয়াই-ক্রোমোজোম লাইনেজ–এর অন্তর্ভুক্ত, যা মূলত টাস্কানি অঞ্চলে প্রচলিত। সেখানেই ১৪৫২ সালে জন্মেছিলেন দা ভিঞ্চি। যদিও এই মিল থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে ডিএনএটি লিওনার্দোরই, তবে সম্ভাবনাটি জোরালো হয়েছে। একই সঙ্গে গবেষকেরা স্বীকার করেছেন, পরবর্তীকালের কোনো ইতালীয় শিল্প সংরক্ষকের ডিএনএ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

এই গবেষণা পরিচালনা করছে আন্তর্জাতিক উদ্যোগ ‘লিওনার্দো দা ভিঞ্চি ডিএনএ প্রজেক্ট’। প্রকল্পটির একদিকে লক্ষ্য দা ভিঞ্চির পিতার বংশধারা ধরে জীবিত পুরুষ উত্তরসূরিদের শনাক্ত করা, অন্যদিকে তার আত্মীয়দের কঙ্কালাবশেষ বিশ্লেষণ করে জিনগত তথ্য সংগ্রহ। ভবিষ্যতে এই তথ্য ফ্রান্সের শাতো দ’আম্বোয়াজে সংরক্ষিত সমাধিটি সত্যিই দা ভিঞ্চির কি না, তা নির্ধারণে সহায়ক হতে পারে।

গবেষণায় আরও পাওয়া গেছে, রেনেসাঁ যুগের জীবনযাত্রার ইঙ্গিত। ‘হোলি চাইল্ড’–এ সাইট্রাস উদ্ভিদের ডিএনএ মিলেছে, যা মেডিচি পরিবারের বাগানে দা ভিঞ্চির সময় কাটানোর ঐতিহাসিক বিবরণের সঙ্গে মিলে যায়। এ ছাড়া উইলো গাছ ও ম্যালেরিয়া পরজীবীর জেনেটিক চিহ্নও শনাক্ত হয়েছে, যা তৎকালীন টাস্কানির পরিবেশ ও রোগব্যাধির বাস্তবতাকে সামনে আনে।

বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এই পদ্ধতি ব্যবহার করে দা ভিঞ্চির আরও বহু ড্রয়িং ও নথিপত্র বিশ্লেষণ করা সম্ভব হবে—যার মাধ্যমে শিল্প, ইতিহাস ও বিজ্ঞানের সংযোগ আরও গভীরভাবে উন্মোচিত হবে।

জে.এস/

লিওনার্দো দা ভিঞ্চি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250