বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেল ৭ ফেসবুক পেজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন অনেক ক্রেতা। প্রতারকেরা চাঁদপুরের ইলিশ বলে ও ঠিকানা ব্যবহার করে প্রতারণা করে আসছেন। এসব প্রতারণা ঠেকাতে এবার বৈধ ব্যবসায়ী চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন।

জেলার স্থায়ী বাসিন্দা যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন, তাদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে ৪৪ জনের আবেদন যাচাই-বাছাই করে সাতজন ব্যবসায়ীকে নিবন্ধন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ই অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাত ব্যবসায়ীর হাতে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে (ফেসবুক পেজের নাম): ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছ পল্লী, একিন শপ, তাজা ইলিশ.কম, ইলিশ রানী, রুপালি বাজার ও সজিব ইলিশের বাজার চাঁদপুর।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘কাগজপত্র সঠিক পাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে সাতজনকে নিবন্ধন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি, এ ধরনের নিবন্ধন আমরা প্রতিবছর দেব। নিবন্ধনের জন্য কোনো টাকা নেওয়া হয়নি।'

তিনি বলেন, 'পরে এক থেকে দুই বছরের জন্য নবায়ন পদ্ধতি চালু করা হতে পারে। আবার নতুন করে নিবন্ধন দিলে তখনো টাকা নেওয়া হবে না। আবার এর মধ্যে কেউ যদি তার ব্যবসা বন্ধ রাখেন, তার নিবন্ধন বাদ করে দেওয়া হবে।’

জে.এস/

অনলাইনে ইলিশ বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250