সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

অভিনেত্রী ডলি জহুর মা পদক পাচ্ছেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আলি-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১১ই মে বিশ্ব মা দিবস উপলক্ষে দেওয়া হবে ‘মা পদক ২০২৫’। এবার এ পদকে সম্মানিত হচ্ছেন অভিনেত্রী ডলি জহুর। 

ডলি জহুর এ প্রসঙ্গে বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ দেশের বহু সংগঠন থেকে আমি পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে, বা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সারা জীবন অভিনয় করেছি। যখন যে কাজটি করেছি, মন দিয়ে করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাব, সেটা নিয়ে কখনো ভাবিনি। শুধু ভাবনায় ছিল, আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে, সেই চরিত্রে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারি। এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি অভিনয় করে। অভিনয় ছাড়া আর কিছু পারি না, এখনো অভিনয় করতে ভালো লাগে। যদিও আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। আমার শরীরটা এ মুহূর্তে ভালো নেই। এরপরও আমি আজীবন অভিনয় করে যেতে চাই।’

এর আগে মা চরিত্রে অভিনয়ের জন্য ২০২২ সালে এ পদক পেয়েছেন অভিনেত্রী শবনম, ২০২৩ সালে পেয়েছেন দিলারা জামান এবং ২০২৪ সালে পেয়েছেন আনোয়ারা।

এইচ.এস/

ডলি জহুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250