শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

আমি প্রদেশ করার পক্ষে নই : তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের পুরনো চার জেলাকে প্রদেশে রূপান্তর করার ও জেলা পরিষদ বিলুপ্তের যে প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন দিয়েছে, তা সমর্থন করেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘আমি প্রদেশ করার পক্ষে নই। জেলা পরিষদ বিলুপ্ত করা যাবে না। সেটিকে আরও শক্তিশালী করতে হবে।’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে এক যৌথ সংলাপে তিনি প্রধান অতিথি ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন-আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার’ শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজক ছিল গভর্নেন্স এডভোকেসি ফোরাম ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

তোফায়েল আহমেদ বলেন, ‘জেলা পরিষদ এখনকার মতো থাকবে না। সেখানে জনঅংশগ্রহণের সুযোগ থাকবে।’

দেশের স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করার জন্য সংস্কার কমিশন ২১০টি সংস্কার প্রস্তাব দেবে বলেও বক্তব্যে জানান তোফায়েল আহমেদ।

হা.শা./ আই.কে.জে


স্থানীয় সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250