মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

মেসিকে নিয়ে সুখবর দিলেন মাচেরানো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে আগামীকাল রোববার (১৭ই আগস্ট) বাংলাদেশ সময় ভোরে এমএলএসের ম্যাচে এমএলএস কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসির এ ম্যাচে মায়ামির স্কোয়াডে থাকার সম্ভাবনাই বেশি। মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো গতকাল জানিয়েছেন, আর্জেন্টাইন এ কিংবদন্তি সুস্থ হয়ে উঠে এখন দলে ফিরতে প্রস্তুত। ডান পায়ে চোট পাওয়ায় মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মেসি।

২রা আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে প্রথমার্ধে ডান পায়ের মাংসপেশিতে চোট পান ৩৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। ১১ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যেতে হয় আটবারের এই ব্যালন ডি’অর জয়ীকে। সুস্থ হয়ে ওঠার পর ১৩ই আগস্ট দলীয় অনুশীলনে ফেরেন মেসি। এখন ম্যাচ খেলার মতো ফিট তিনি। সাংবাদিকদের মাচেরানো বলেন, ‘লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছে। অদ্ভুত কিছু না ঘটলে শনিবারের ম্যাচে তার স্কোয়াডে থাকা উচিত।’

চোটে ছিটকে পড়ার পর লিগস কাপে পিউমাসের বিপক্ষে মায়ামির ৩-১ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি মেসি। এরপর এমএলএসে অরল্যান্ডো সিটির বিপক্ষে মায়ামির ৪-১ গোলে হারের ম্যাচেও তাকে পায়নি মায়ামি।

ভিসা–সম্পর্কিত সমস্যায় যাতায়াত করতে না পারায় মায়ামির কয়েকটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি মিডফিল্ডার রদ্রিগো দি পল। তবে গ্যালাক্সির বিপক্ষে আর্জেন্টাইন তারকাকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করেন মাচেরানো। গ্যালাক্সির মুখোমুখি হওয়ার পর বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে মায়ামি।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250