বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

যে মাউস সুগন্ধি ছড়াবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ল্যাপটপ ও ডেস্কটপের (কম্পিউটার) মাউস ছড়াবে সুগন্ধি। মাউস থেকে চারপাশে ছড়িয়ে পড়বে আপনার প্রিয় ফুলের ঘ্রাণ। প্রযুক্তির বাজারে চমক তৈরি করতে অভিনব এই সুগন্ধি মাউস তৈরি করেছে ‘আসুস’। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, আসুসের কোপাইলট প্লাস পিসির সঙ্গে ব্যবহার করা যাবে ‘ফ্রেগ্রেন্স মাউস’।

আগামী এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে আমেরিকার বাজারে পাওয়া যাবে মাউসটি। ২২শে ফেব্রুয়ারি প্রচারিত দ্য ভার্জের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মাসে আমেরিকায় অনুষ্ঠিত ‘কনজিউমার ইলেকট্রনিক শো’ (সিইএস) প্রদর্শনীতে আসুসের ‘অ্যাডল ১৪ এয়ার ফ্রেগ্রেন্স এডিশন’ মডেলের ল্যাপটপ বিশেষ নজর কেড়েছিল প্রযুক্তিপ্রেমীদের। ল্যাপটপটির ঢাকনায় একটি ম্যাগনেটিক অয়েল ডিফুইজার যন্ত্র রয়েছে। ফলে কাজ করার সময় ল্যাপটপ গরম হয়ে গেলে যন্ত্রটি থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে চারপাশে। এরই ধারাবাহিকতায় এবার সুগন্ধি মাউস আনতে যাচ্ছে আসুস।

মাউসটির নকশা বেশ সাধারণ। এতে দুটি বাটন ও একটি স্ক্রল হুইল রয়েছে। তবে মাউসটির নিচের অংশে যুক্ত করা হয়েছে আকারে ছোট একটি চেম্বার। এই চেম্বারে রিফিলযোগ্য শিশিতে প্রয়োজনীয় সুগন্ধি তেল ভরে রাখা যায়। ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো সুগন্ধি তেল মাউসটিতে ভরে রাখতে পারবেন। ব্যাটারিতে চলা মাউসটি ব্লুটুথ বা ২ দশমিক ৪ গিগাহার্টজ ওয়্যারলেস ইউএসবি ডঙ্গল দিয়ে সহজেই ল্যাপটপের সঙ্গে যুক্ত করা সম্ভব।

‘ইরিডেসেন্ট হোয়াইট’ ও ‘রোজ ক্লে’ রঙে বাজারে পাওয়া যাবে মাউসটি। তবে মাউসটির দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি আসুস। এ বিষয়ে অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, মাউসটির দাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।

হা.শা./কেবি


মাউস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250