মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

১৩ জেলায় তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ আজ রোববার (৮ই জুন) অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কিছু স্থানে বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে আজ। আগামী বুধবার (১১ই জুন) থেকে বাড়তে পারে বৃষ্টি এবং তা কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সূত্রমতে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখন কম সক্রিয়। এর ফলে এখন বৃষ্টির প্রবণতা কমে এসেছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, 'মৌসুমি বায়ু এখন কম সক্রিয়। তবে কয়েক দিন পর থেকে এটি মোটামুটি সক্রিয় হবে। তখন সারাদেশে বৃষ্টি হবে।'

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, 'আজ আবহাওয়া গতকালের তুলনায় খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আজও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।'

আজ সকাল ৯টায় আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজ খুলনা বিভাগের ১০ জেলা এবং রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এইচ.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250