সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বাংলাতেই হোক কথা, বাংলাতেই প্রেম : মধুমিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারকে।  আসলে, ভারতবর্ষ বানানটাই ভুল লিখেছিলেন মধুমিতা।  এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ বার্তা দিলেন তিনি।

ভিডিও বার্তায় মধুমিতাকে বলতে শোনা যায়, “বাংলা ভাষা আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা। সকলকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। আর হ্যাঁ, বাংলাতেই হোক প্রেম।” 

আরও পড়ুন: তাহসান ভক্তদের জন্য বড় সুখবর!

এই পোস্টে মধুমিতাকেও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘আমাদের মাতৃভাষা খুবই মিষ্টি ভাষা, বাংলা ভাষা। সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।’ আরেকজনের ভাষ্য, ‘শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’

প্রসঙ্গত, মধুমিতা সরকার ‘বোঝেনা সে বোঝেনা’ টেলিভিশন ধারাবাহিকে পাখি ঘোষ এবং কুসুম দোলায় ডক্টর ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নেটিজেনদের মাঝে পরিচিতি পেয়েছেন। 

এসি/ আই.কে.জে


মধুমিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250