শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা *** ১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের *** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

অনন্ত জলিলের সতর্কবার্তা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। বৃহস্পতিবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সতর্কবার্তা দিয়ে তিনি অভিযোগ করেছেন, তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানান অনন্ত। সবাইকে এসব ভুয়া প্রচারণা থেকে বিরত থাকার এবং কোনোভাবেই এতে জড়িত না হওয়ার আহ্বানও জানান তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টের শুরুতেই ‘সতর্কবার্তা’ উল্লেখ করে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমি অনন্ত জলিল। লক্ষ্য করছি, কিছু অসাধু ব্যক্তি বা চক্র আমার নাম ব্যবহার করে ফেক অ্যাপ ও ওয়েবসাইট (বিশেষ করে ক্যাসিনো/জুয়াসংক্রান্ত) প্রচার করছে। এ ছাড়া এআই প্রযুক্তি ব্যবহার করে আমার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই—এই ধরনের কোনো অ্যাপ, ওয়েবসাইট বা ভিডিওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সবার কাছে অনুরোধ, আপনারা এসব ভুয়া প্রচারণা থেকে বিরত থাকুন এবং কোনোভাবেই এতে জড়াবেন না।’

পোস্টের শেষাংশে কেউ যেন বিভ্রান্ত না হন, সে জন্য তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো সূত্রে প্রকাশিত পোস্ট বা ভিডিও বিশ্বাস না করার অনুরোধও জানান এই অভিনেতা-প্রযোজক।

জে.এস/

অনন্ত জলিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250