বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিএনপির চেয়ে বড় উগ্রবাদী দেশে আর কেউ নেই: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) বার বার ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায়। তাদের কথা মতো না চললে উগ্রবাদী আচরণ শুরু করে।

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

কাদের বলেন, যাদের হাতে রক্তের দাগ, যারা দেশে অপরাজনীতি শুরু করেছে, যারা নিজেরা যেসব অভিযোগে অভিযুক্ত, সেই অভিযোগ আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। তারা কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে প্রকাশ্যে নেত্রীকে প্রাইম টার্গেট করে হত্যার চেষ্টাসহ অনেক হত্যা সংঘটিত করেছে।

‘আওয়ামী লীগ হত্যার রাজনীতি শুরু করেছে’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, তিনি (ফখরুল) এমন তথ্য কোথা থেকে পেলেন। গুম-খুনের সঙ্গে বিএনপি জড়িত। তারা নিজেদের লোককে গুম করে, হত্যা করে এখন সেই দায় আওয়ামী লীগের ওপর দিতে চায়। সালাউদ্দিন, ফরহাদ মাজহারদের গুমের নাটকও দেশের মানুষ দেখেছে।

প্রকৃত ঘটনা আড়াল করার জন্য বিএনপি অপকৌশল শুরু করেছে মন্তব্য করে কাদের বলেন, ফখরুলরা জেল থেকে বেরিয়ে একই নাটকের পুনরাবৃত্তি করছে। তারা নাকি ঘুরে দাঁড়াবে! কবে ঘুরে দাঁড়াবে, তাদের চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি।

বিএনপির হাতে এখন কোনো ইস্যু নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন জনগণের কাছে নিজেদেরই ছোট করছে। তারা গায়ে পড়ে ইস্যু তৈরি করছে। নির্বাচন হয়ে গেছে, দেশে কোনো খারাপ পরিস্থিতি নেই। তারা বলেছিল এই সরকার টিকবে না, এসব কথা মূলত নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য।

আরও পড়ুন: বিএনপির পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত: কাদের

বিএনপি বলে, আমদের প্রধানমন্ত্রী নাকি নির্বাচিত নন, তাহলে তিনি জার্মানির আন্তর্জাতিক সিকিউরিটি কাউন্সিলে নিমন্ত্রণ পান কীভাবে? এটা আমাদের দেশের গৌরব; যোগ করেন কাদের।

মিয়ানমারের বিষয়ে ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে তাদের সব পক্ষের গতিবিধি লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রয়োজনীয়তা বিবেচনায় সংরক্ষিত নারী আসনে অনেক পুরনো সদস্যদের রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংসদে ৩৬ জন নতুন সংরক্ষিত সদস্য রাখা হয়েছে।

এসকে/ 

বিএনপি ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250