মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

এমা ওয়াটসনের গাড়ি চালানোর ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

এমা ওয়াটসন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১শে জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন। খবর সিএনএনের।

সিএনএন জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী ঘটনাটির জন্য আদালতে হাজির হননি। তবে  বুধবার (১৬ই জুলাই) হাই উইকম ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুনানিতে তাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয় এবং তার লাইসেন্সে আরও তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

একই দিনে ওয়াটসনের সহ-অভিনেত্রী ও বিখ্যাত থিয়েটার শিল্পী জোয়ে ওয়ানামেকারেরও একটি পৃথক গতিসীমা লঙ্ঘনের মামলার শুনানি হয় আদালতে। গত বছরের আগস্টে বার্কশায়ারে ৪০ মাইল গতি-সীমার সড়কে তিনি ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। এই কারণে ওয়ানামেকারকেও একই ধরনের শাস্তি দেওয়া হয়।

জে.এস/

এমা ওয়াটসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250