সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

চালের আড়তে অভিযান, জরিমানা সাড়ে ৬ লাখ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চালের অবৈধ মজুত প্রতিরোধে দেশব্যাপী অভিযান পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সারাদেশে কয়েক ডজন প্রতিষ্ঠানকে ছয় লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।

ঢাকা বিভাগের ঢাকা জেলায় ২১ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফরিদপুর জেলায় ৩৬ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় সেখানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাদারীপুর জেলায় দুটি প্রতিষ্ঠানের ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলার তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ মজুত করায় তাদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যশোর জেলায় ১৩ প্রতিষ্ঠানে অবৈধ মজুত ও ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় ৮৩ হাজার টাকা এবং মাগুরা জেলার ১২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন আকাশসীমা লঙ্ঘন না করতে মিয়ানমারকে সতর্কবার্তা:

চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ব্যবসা করায় তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় চারটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে রংপুর বিভাগের দিনাজপুর জেলার ১০২ প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অস্বাভাবিক মজুত পাওয়ায় এসব প্রতিষ্ঠানকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। এছাড়া নীলফামারী জেলার ১৯ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা এবং ঠাকুরগাঁও জেলার ৫৯ প্রতিষ্ঠানকে ৪০ হাজার জরিমানা করা হয়েছে। ময়মনসিংহ জেলার ৪৭ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় ও অবৈধ মজুত করায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এইচআ/ ওআ

অভিযান চালের আড়ত খাদ্য মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250