বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল *** ‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’ *** জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার *** দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই *** সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল *** যে কারণে ইফতার পার্টি নিষিদ্ধ করল পাকিস্তান *** প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার *** ‘মার্কিন–জায়নবাদীদের’ গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান *** দুদকের মামলাতেও আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই *** ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু ইরানের

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন চাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। গত মঙ্গলবার (১৩ই জানুয়ারি) সন্ধ্যায় চালবোঝাই জাহাজটি বন্দরে ভিড়ে। আজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরু হবে।

খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটিতে ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিকে নোঙর করে।

তিনি বলেন, বুধবার (১৪ই জানুয়ারি) বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়। নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শনে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান।

তিনি জানান, ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাস শুরু হবে।খালাসকৃত চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার খাদ্য গুদামে পরিবহন করা হবে। চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।

তিনি আরো জানান, জিটুজি চুক্তির আওতায় ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে মোট আট লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।

জে.এস/

খাদ্য অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

Footer Up 970x250