রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

ফের চালু হলো বিমানের ঢাকা-রোম ফ্লাইট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবারও ঢাকা-রোম-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৬শে মার্চ) দিনগত রাত সাড়ে ৩টায় ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ রোমের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

বিমানের প্রথম ফ্লাইট রোমে পৌঁছাবে স্থানীয় সময় বুধবার (২৭শে মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে ২৭শে মার্চ সকাল ১০টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে।

প্রথম ফ্লাইটে ২০০ যাত্রী টিকিট বুকিং করেন। ফিরতি ফ্লাইটে ২৫৪ জন যাত্রী রোম থেকে ঢাকা আসবেন। 

আরো পড়ুন: আজ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

পহেলা এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৪টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন রাত ১২টা ৩০ মিনিটে।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। এই রুটটি চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতীম ইতালির সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯৮১ সালের ২রা এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হয় এবং ২০১৫ সালের ৬ই এপ্রিল থেকে রোম ফ্লাইট বন্ধ ছিল।

এইচআ/ আই. কে. জে/

উদ্বোধন বাংলাদেশ বিমান ঢাকা-রোম ফ্লাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250