শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

‘নাইনটিজ মিউজিক স্টোরি’ আজ থেকে মাছরাঙার পর্দায়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নব্বই দশকের গানের গল্প নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের এ অনুষ্ঠান প্রচার হবে প্রতি শনিবার রাত ১২টায়। আজ ৬ই সেপ্টেম্বর প্রচার হবে প্রথম পর্ব। এই পর্বে গল্প করবেন সংগীতশিল্পী আগুন। একই দিনে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী।

১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান করে দারুণ জনপ্রিয়তা পান আগুন। সালমান শাহেরও প্রথম সিনেমা ছিল এটি। এই সিনেমায় গান করতে গিয়ে সালমানের সঙ্গে বন্ধুত্ব হয় আগুনের। পরবর্তী সময়ে সালমানের বেশির ভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আগুন। তাই দুজনের অনেক স্মৃতি রয়েছে। এ অনুষ্ঠানে গানের গল্পের পাশাপাশি সালমান শাহকে নিয়েও কথা বলেছেন আগুন। 

নব্বই দশকের গোড়ায় ‘সাডেন’ ব্যান্ডের মধ্য দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় আগুনের। পরে প্লেব্যাকের জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন তিনি। অনুষ্ঠানে সে সময়কার অনেক স্মৃতিকথা শোনা যাবে তার কাছ থেকে।

বাবা প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক খান আতাউর রহমান এবং প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর কথা বলতে গিয়ে অঝোরে কাঁদেন আগুন। হুমায়ূন আহমেদের সিনেমায় গান করতে গিয়ে অন্য রকম এক অভিজ্ঞতার বর্ণনা করেছেন। বলেছেন তার তুমুল জনপ্রিয় গান ‘আমার স্বপ্নগুলো’ সৃষ্টির গল্প। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এসএম হুমায়ুন কবির।

জে.এস/

সংগীতশিল্পী আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250