মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

এনবিআরের সাবেক সহকারী পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সহকারী পরিচালক বদরুন নাহার এবং তার স্বামী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (পহেলা জুলাই) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করেন।

আসামিদের নামে সাত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক। এছাড়া বদরুন নাহার ১ কোটি ৩০ লাখ টাকার সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। তাদের ছেলে আসিফ মাহমুদ ওরফে আসিফ হাসানের মালিকানাধীন গ্লোবাল কনসেপ্ট নামের একটি প্রতিষ্ঠানও পাওয়া গেছে।

মামলার বিবরণীতে বলা হয়, তদন্তকালে তাদের ছেলে আসিফ মাহমুদ ওরফে আসিফ হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্লোবাল কনসেপ্টে তাদের দুজনের কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কি না, সেটাও তদন্ত করা হবে। তখন অন্য কারও কিংবা অন্য কোনো সম্পদের তথ্য পাওয়া গেলে সেটাও অভিযোগপত্রে যুক্ত করা হবে।

আরো পড়ুন: সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান উইংয়ের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও এক কোটি ৩০ লাখ ৯৭ হাজার সম্পদের মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, বদরুন নাহারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির পর তিনি ২০২২ সালের ১৬ই অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।

যাচাই ও অনুসন্ধানে দেখা যায়, সম্পদ বিবরণীতে বদরুন নাহার ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়েছেন; যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। তিনি তার সম্পদ বিবরণীতে এক কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকার সম্পদের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদান এবং পাঁচ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।  

এদিকে বদরুন নাহারের স্বামী কবির আহমেদের বিরুদ্ধে করা মামলায় এক কোটি আট লাখ ৯০ হাজার ৭২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, কবির আহমেদের ২০২২ সালের ১৬ই অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। যাচাই ও অনুসন্ধানে দেখা যায়, তার সম্পদ অর্জনের বিপরীতে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি আট লাখ ৯০ হাজার ৭২৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এইচআ/ 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুদক মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কোনো আলোচনা হয়নি, চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরানের স্পিকার

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা থেকে ট্রাম্পকে বিরত রাখার নেপথ্যে কারা

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

ইরানকে সমর্থন দিন, কোরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই: লিবিয়ার গ্র্যান্ড মুফতি

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

আলোচনা এগোচ্ছে, হরমুজ প্রণালি ইরানের সঙ্গে যৌথভাবে পরিচালনা করতে চান ট্রাম্প

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

Footer Up 970x250