শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে

তবে কি সত্যিই বিয়ে করলেন অপু বিশ্বাস?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অপু বিশ্বাসের বিয়ে! তবে কি সত্যিই বিয়ে করলেন এই ঢালিউড কুইন? সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে এই খবরটি। আসলে, অপু বিশ্বাসকে বউ সাজিয়ে একটি ফটোশুট করেছেন তরুণ ফ্যাশন ডিজাইনার তানজিল জনি। সিনেমার পর্দায় নয়, এবার তাকে বউ সাজে দেখা গেছে মানুষের হাতের মোবাইল স্ক্রিনে, ফেসবুক পোস্টে।

তানজিল জনি, বিনোদন জগতে পরিচিত একজন ফ্যাশন ডিজাইনার, যিনি বিভিন্ন তারকাকে নতুন রূপে সাজিয়ে তুলে ধরেন। এবার তার আলোচিত ফটোশুটের মডেল হয়েছেন অপু বিশ্বাস। জনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফটোশুটের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে অপু বিশ্বাসকে বউয়ের সাজে দেখা যায়। এমনকি ক্যাপশনে তিনি রসিকতা করে লিখেছেন, “বিবাহ অভিযান – অপু বিশ্বাস!”

সম্প্রতি অপু বিশ্বাসের নতুন করে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু এখন ছেলেকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও মাতৃত্বকালীন ছুটির পর বিনোদন জগতে ফিরেছেন, তাকে আগের মতো সিনেমায় খুব একটা দেখা যায় না। তবে তিনি ব্র্যান্ড প্রোমোশন, ইউটিউব কনটেন্ট তৈরি এবং স্টেজ শোসহ নানা কাজে সক্রিয় আছেন। সর্বশেষ তাকে দেখা গেছে নিজের সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র “লাল শাড়ি”-তে।

ওআ/কেবি

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250