বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ *** শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

বাসা বরাদ্দে ঘুষ দাবি: আবাসন পরিদপ্তরের দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাসা বরাদ্দে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) প্রকাশিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ প্রদান, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দে আবেদনকারীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি এবং গত ৭ই সেপ্টেম্বর বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক বিলাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিলাল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন এবং তা স্পর্শকাতর। তিনি চাকরিতে বহাল থাকলে আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তকাজে প্রভাব বিস্তার করতে পারেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিলাল হোসাইনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ ছাড়া সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত আরেক অফিস আদেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের নামে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবিসহ নানাবিধ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন এবং স্পর্শকাতর হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ (১) অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জে.এস/

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250