শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এলইডি স্ক্রিনে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠায় বিস্মিত মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন সভার আয়োজক প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা। ঘটনাটি ঘটে আজ রোববার (১৪ই সেপ্টেম্বর) রংপুর প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভায়।

নগরীর আরডিআরএস মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা ফরিদা আখতার। প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানীর সঞ্চালনায় সভায় হঠাৎ এই ছবি প্রদর্শিত হয়।

সভা শেষে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, ‘আমাকে জানিয়েছেন, এটা ভুলক্রমে হয়ে গেছে। ক্ষমা চেয়েছেন। কাজেই আমি বলব, ভুলক্রমে হয়েছে বলেই আমি জেনেছি।’

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটা আসলে যথেষ্ট অবমাননাকর। এত মানুষের রক্তের পর ওদের (শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান) ছবি থাকা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদ আমরা মনে করি না যে জাস্ট চলে গেছে। ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে, তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে থাকে। আমরা যখন যেটা টের পাই, সেই ব্যাপারে ব্যবস্থা নিই। আমি অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেব।’

জানতে চাইলে রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার বলেন, ‘প্রেজেন্টেশনে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি দেওয়া হয়নি। প্রেজেন্টেশনের একটি স্লাইডের ল্যাবের যে ছবি নেন, ওইটার কর্নারে ছিল। মূল স্লাইডে ছিল না।’ সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ফরিদা আখতার ফরিদা আখতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250