শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী দুই দিন সারাদেশে দিনে শীত কমবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সারাদেশে আগামী ৪৮ ঘণ্টায় কেমন শীত পড়বে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১৭ই জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা ১২ দিন ধরে উত্তরের এই জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। 

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250