সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ফের মা হচ্ছেন ইসলামের টানে অভিনয় ছাড়া অভিনেত্রী সানা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একসময় খোলামেলা পোশাক পরে পর্দা কাঁপাতেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে কয়েক বছর হলো সম্পূর্ণ বদলে গেছেন তিনি। ধর্মীয় রীতিনীতি মেনে চলতে ত্যাগ করেছেন বলিউড। গাঁটছড়া বেঁধেছেন এক মুফতির সঙ্গে। গত বছর সন্তানের জন্ম দিয়েছেন। এবার ফের মা হতে চলেছেন।

খবরটি সামাজিক মাধ্যমে সানা নিজেই দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বড় ছেলের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, “সৈয়দ তারিক জামিল বড় ভাই হওয়ার জন্য উত্তেজিত।” 

আরও একটি পোস্টে সানা লেখেন, “স্রষ্টা আমাদের আশীর্বাদ করবেন। আমরা যেন শুধু সংখ্যার দিক থেকেই সমৃদ্ধ না হই, আমাদের মূল্যবোধও যেন বাড়তে থাকে। আমাদের প্রার্থনা গ্রহণ করুন।”

গত বছরের জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দেন সানা। সে সময় পবিত্র কোরানের কয়েকটি লাইন উল্লেখ করে সানা লেখেন, ‘‘প্রার্থনা করি আল্লাহ যেন সন্তানের স্বার্থে আমাদের আরও খেয়াল রাখেন। তার উপহার সবচেয়ে সুন্দর। তিনি যখন উপহার দেন, তখন হৃদয় থেকে আশীর্বাদ করেন। তার আশীর্বাদেই আমরা পুত্রসন্তানের মা-বাবা হয়েছি। আপনাদের সবার শুভকামনায় আমাদের এই পথ চলা আরও সুগম হয়েছে।’

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানার। এরপর নিয়মিত অভিনয় করছিলেন তিনি। একে একে ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে এই অভিনেত্রী মুফতি আনাসকে বিয়ে করেন। এরপর নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন। কারণ হিসেবে সে সময় জানান, বাকি জীবন ইসলামের পথে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ওআ/ আই.কে.জে/


অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250