শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

রাজধানীতে ৩ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৬

#

ফাইল ছবি

রাজধানীর আকাশ আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা। বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তিন ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ সকালে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ ঢাকাসহ চার বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে।

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। ওই নিম্নচাপের ফলে সাগর কিছুটা উত্তাল হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে দেওয়া তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত আজ থেকে তুলে নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাজধানীতে সকাল থেকে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও বিকেলের দিকে আকাশ অনেকটাই পরিষ্কার হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল এবং ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। একই সময়ে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, শরীয়তপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তিনি জানান, রাজধানীতে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, দিনের দ্বিতীয় ভাগে রাজধানীর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। তবে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে সাগরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা কমে আসায় আজ সকালে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। কয়েক দিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে এই সতর্কসংকেত বহাল ছিল।

আবহাওয়াবিদেরা বলছেন, নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে ও ওডিশা উপকূলের দিকে গিয়ে দুর্বল হয়ে পড়ায় এর প্রভাবও কমছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি আরও কমে আসতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250