বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল

স্টান্টম্যানদের পাশে দাঁড়িয়ে বাস্তবের নায়ক হয়ে উঠলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

পর্দায় নায়কদের যে সব ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা যায়, সেসবের নেপথ্যে থাকে স্টান্টম্যানদের দক্ষতা। অ্যাকশন দৃশ্য তো স্টান্টম্যান ছাড়া সম্ভবই হয় না। নায়কদের হয়ে তারাই জীবনের ঝুঁকি নিয়ে অ্যাকশনের মতো কঠিন কাজটি করে দেন। তবে ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে তারা থাকেন উপেক্ষিত। অনেক সময় শুটিংয়ে অ্যাকশন করতে গিয়ে প্রাণও হারাতে হয় স্টান্টম্যানদের।

এবার স্টান্ট পারফর্মারদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। বলিউডের ‘খিলাড়ি’ হয়ে উঠলেন বাস্তবের নায়ক। স্টান্টম্যানদের জীবন বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অক্ষয়। বলিউডের ৬৫০ জনের বেশি স্টান্টম্যান ও অ্যাকশন ক্রু মেম্বারকে নিজের খরচে ইন্স্যুরেন্সের আওতায় আনলেন তিনি। খবর বলিউড হাঙ্গামার।

অক্ষয় এমন সময়ে এ উদ্যোগ নিলেন যখন স্টান্টম্যানদের জীবনের নিরাপত্তা নিয়ে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দক্ষিণী সিনেমা ‘ভেট্টুভাম’-এর শুটিং চলাকালীন একটি বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বর্ষীয়ান স্টান্টম্যান এস এম রাজু। অ্যাকশন দৃশ্যে একটি গাড়িকে র‍্যাম্পের ওপর দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন রাজু। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শূন্যে কয়েকবার চক্কর দিয়ে উল্টে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ দুর্ঘটনার পর স্টান্ট পারফর্মারদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করে। দশকের পর দশক ধরে জীবনের ঝুঁকি নিয়ে তারা রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে তাদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবিমা। তাদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।

অক্ষয় কুমারের এ উদ্যোগ নিয়ে ‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অ্যান্টিম’, ‘ওএমজি ২’সহ অনেক সিনেমার স্টান্টম্যান বিক্রম সিং দহিয়া বলেন, ‘অক্ষয় স্যারের উদ্যোগে বলিউডের প্রায় ৬৫০ থেকে ৭০০ জন স্টান্টম্যান ও অ্যাকশন ইউনিট সদস্যদের ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে। প্রত্যেকের জন্যই স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনাজনিত বিমা করা হয়েছে। এ পলিসিতে শুটিং সেট কিংবা সেটের বাইরে যেখানেই দুর্ঘটনা ঘটুক, ৫ থেকে সাড়ে ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশ লেস চিকিৎসা সুবিধা পাবেন তরা।’

জে.এস/

বলিউড অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250