সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

৯১ বছরেও নেচে গেয়ে মঞ্চ মাতালেন আশা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের বয়স নব্বই পার হলেও মনেপ্রাণে যেন তিনি চির সবুজ চির তরুণ। সম্প্রতি দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন কিংবদন্তি এই শিল্পী। কিন্তু হঠাৎ তিনি তওবা তওবা গান গাইতে শুরু করলে শ্রোতা-দর্শকেরা আরও মুগ্ধ হয়ে যান।

২০২৪ সালে ‘ব্যাড নিউজ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন তৃপ্তি দিমরি, নেহা ধুপিয়া, অনন্যা পান্ডেসহ আরও অনেকে। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও যে গানটি ভীষণ জনপ্রিয় হয়েছিল তা হল ‘তওবা তওবা’। এই গানে ভিকির নাচ ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল।

ইনস্টাগ্রাম রিল জুড়ে ছড়িয়ে গিয়েছিল ভিকির সেই জনপ্রিয় স্টেপ। ছোট থেকে বড়, সকলকেই ভিকির তালে তালে নাচ করতে দেখা যায়। 

তবে এবার এই গানের তালে তালে নাচ করতে দেখা গেল ৯১ বছর বয়সী আশা ভোঁসলেকে।

আরও পড়ুন: বর্ষবরণ করতে রাজ-শুভশ্রী যে কান্ড ঘটালেন!

সম্প্রতি দুবাইয়ে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন আশা ভোঁসলে। পুরনো দিনের গানের পাশাপাশি আশা ভোঁসলেজি হঠাৎ করেই গেয়ে উঠলেন তওবা তওবা গান। কিংবদন্তি সংগীতশিল্পীর মুখে এই গান শুনে রীতিমতো হতবাক দর্শকরা। কিন্তু তারাও জানতেন না এখনও অনেক কিছু দেখার বাকি।

গান গাওয়ার মাঝেই হঠাৎ মাইক রেখে ভাইরাল সেই স্টেপে নাচতে শুরু করেন আশাজি। দর্শকদের করতালিতে তখন ভরে যায় গোটা স্টেডিয়াম। সত্যি, নতুন প্রজন্মের মানুষকে কীভাবে নিজের করে নিতে হয় তা হয়তো আশা ভোঁসলের থেকে কেউ ভালো জানে না।

আশা ভোঁসলের এই কনসার্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ভিকি লেখেন, একজন পরম কিংবদন্তি!!! আশা জি। (লাল হৃদয়, ভাজ করা হাত এবং কান্নার ইমোজি)। সংগীতের জীবন্ত দেবী নিজে নাচ করছেন তওবা তওবা গানে। আমি কোনদিন ভুলবো না এই মুহূর্ত। এটি সত্যি একটি আইকনিক মুহূর্ত। এই মুহূর্তটি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো। আমি সত্যিই ধন্য এবং কৃতজ্ঞ।

এসি/কেবি

আশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250