মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

আজ-কালের মধ্যে চিকিৎসক না দেখালে বড় ক্ষতি হতে পারে ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

#

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: দ্য টেলিগ্রাফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হৃদ্‌যন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে সতর্ক করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তার দাবি, ইমরান খান বর্তমানে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন। কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা না গেলে তার গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে গুরুতর ক্ষতি হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খানের ৩০ বছরের বেশি সময়ের চিকিৎসক ফয়সাল সুলতান পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি দ্রুত তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান।

ফয়সাল সুলতান বলেন, এ ধরনের উচ্চ রক্তচাপের রোগী হলে যত দ্রুত সম্ভব, আজ কিংবা আগামীকালের মধ্যেই একজন ভালো কিডনি বা হৃদ্‌রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।

চিকিৎসক সুলতান সতর্ক করে বলেন, দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে কিডনির কার্যক্ষমতা, হৃদ্‌যন্ত্র ও চোখের রেটিনার ক্ষতি হতে পারে। অতিরিক্ত চাপের বিরুদ্ধে রক্ত সঞ্চালন করতে গিয়ে হৃদ্‌যন্ত্রের পেশি পুরু হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তাই স্থায়ী ক্ষতি এড়াতে সময়মতো রক্তচাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলাচিঠিতে ইমরান খান অভিযোগ করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে এবং রক্তচাপ অত্যন্ত বেশি। কারাগারে দীর্ঘদিন একাকী বন্দী রাখার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে তাকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন প্রকোষ্ঠে রাখা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেন ইমরান।

৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। গত সপ্তাহে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে লেখা চিঠিতে জরুরি চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত ফিরতে না-ও পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে স্বাধীন স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তাকে সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে কারাগারে ফেরার উপযুক্ত বলে জানান।

চিকিৎসক সুলতানের মতে, দীর্ঘদিনের সামাজিক বিচ্ছিন্নতাও ইমরানের উচ্চ রক্তচাপের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তিনি ব্যক্তিগতভাবে তার রোগীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারিও তার ব্যক্তিগত চিকিৎসকদের অবিলম্বে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। তার ভাষ্য, সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসকেরা রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ইমরানের জন্য উপযুক্ত বিশেষজ্ঞ ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250