বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

খালেদার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় বিএনপি নেতারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি (সংগৃহীত)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানে বাসভবন ফিরোজায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির নেতারা। সোমবার (১৭ই জুন) রাত সোয়া ৮টার দিকে সেখানে যান তারা।

চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাতে ফিরোজায় প্রবেশ করেছেন দলের স্থায়ী কমিটির নেতারা। এর মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। 

তিনি আরও জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ করতে নিজ সংসদীয় আসন ঠাকুরগাঁও গিয়েছেন। যাওয়ার আগের দিন শনিবার (১৫ই জুন) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এছাড়া দলের অন্য স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুক ও সালাউদ্দিন আহমেদ বিদেশে অবস্থান করছেন। তাই তারা ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারেননি। 

এইচআ


বেগম খালেদা জিয়া ঈদ শুভেচ্ছা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250