শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

২০২৫ সাল কেমন কেটেছে বিশ্বের?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদায় নিচ্ছে ২০২৫ সাল। বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকছে যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন, জলবায়ু বিপর্যয় এবং মানবিক সংকটের বছর হিসেবে।

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করে। তার আরোপ করা বাড়তি শুল্ক প্রায় একশ দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে, কঠোর অভিবাসন নীতিতে বিপর্যস্ত হয় হাজারো পরিবার।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ৭ই মে পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। অভিযানের চারদিনের মাথায় প্রতিবেশী দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের আশ্বাস দিলেও বাস্তবে তা থামেনি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একাধিক কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হয়। একইভাবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি; রক্তপাত চলতে থাকে। গাজায় অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যে বছরজুড়ে উত্তেজনা অব্যাহত থাকে। বছরের মাঝামাঝি ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করে। দক্ষিণ এশিয়ায় কাশ্মীরে হামলার জেরে ভারত ও পাকিস্তান সীমিত সামরিক সংঘাতে জড়ালেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তা যুদ্ধবিরতিতে গড়ায়।

বছরের মাঝামাছিতে পাল্টাপাল্টি হামলায় জড়ায় ইরান ও ইসরায়েল। ১৮ই জুন ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি থেকে ঠেকানো হয় ইরান থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্র।

২০২৫ সালে বিশ্ব হারায় ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। ভ্যাটিকানে তার শেষকৃত্যে বিশ্বনেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ঘটনা। একই বছরের শুরুতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ উত্তর আমেরিকার রাজনীতিতে আলোড়ন তোলে। নেপালে জেন-জি আন্দোলনে সরকার পতন এশিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে।

প্রাকৃতিক দুর্যোগেও ছিল ভয়াবহতা। মিয়ানমারে ভূমিকম্পে ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইতালির মাউন্ট এটনা এক দশক পর বড় অগ্ন্যুৎপাত ঘটায়।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় নিখোঁজ হয় বহু মানুষ। ফিলিপাইনে একের পর এক সুপারটাইফুনে শতাধিক প্রাণহানি ঘটে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়।

নভেম্বরের শেষে হংকংয়ের একটি আবাসিক বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে বড় ধরনের আগুন লেগে শতাধিক মানুষ নিহত হয়। বছরের শেষদিকে হংকংয়ের আবাসিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যু বিশ্বকে নাড়িয়ে দেয়।

অস্থিরতার মাঝেও ছিল কিছু ইতিবাচক মুহূর্ত। নভেম্বরে মিশরে উদ্বোধন হয় বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। আকাশে দেখা মেলে সুপারমুন ও বিরল পূর্ণিমার। স্টার্জন মুন নামে পরিচিত পূর্ণিমার দেখা মিলেছে ৮ই আগস্ট সন্ধ্যা থেকে ৯ই আগস্ট সকাল পর্যন্ত।

জে.এস/

সালতামামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250