মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে গাইবেন কে-পপ তারকা লিসা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে পারফর্ম করবেন কে-পপ তারকা লিসা। প্রথম নারী কে-পপ শিল্পী হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন তিনি।

মার্কিন ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, লিসা ইতোমধ্যে ফিফার সঙ্গে চুক্তি সই করেছেন। আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। একই মঞ্চে থাকবেন কেটি পেরি, ফিউচার ও ডিজে সঞ্জয়।

এর আগে, ২০২২ সালের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জাংকুক গান গেয়েছিলেন। এবার লিসার অংশগ্রহণের মাধ্যমে দ্বিতীয়বারের মতো কোনো কে-পপ শিল্পী বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তাই তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়েছে।

লিসা ২০১৬ সালে ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে একক শিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২১ সালে প্রকাশিত তার একক গান ‘লালিসা’ প্রথম সপ্তাহেই ৭ লাখ ৩৬ হাজারের বেশি কপি বিক্রি হয়েছিল।

২০২৫ সালের অ্যালবাম ‘অল্টার এগো’ প্রকাশের পরও তিনি নিয়মিত নতুন গান ‍করেন। সম্প্রতি ইতালিয়ান-আমেরিকান প্রযোজকের সঙ্গে তার নতুন গান ‘ব্যাড অ্যাঞ্জেল’ প্রকাশ পেয়েছে।

জে.এস/

কে-পপ তারকা লিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250