সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি জানেন?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিরাপদ দেশের কথা উঠলে জোর গলায় অনেকেই বলবেন, সব দেশেই আছে মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, অসৎ মানুষ, নিরাপদ দেশ বলতে কোন দেশ নেই। কিন্তু জানেন কি? এমন একটি দেশ আছে যেখানে এসবের কিছুই হয় না। এমনকি এখানে পুলিশ বন্দুক বহন করে না।

অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে মানুষের জন্য খুবই নিরাপদ জায়গা। এই দেশগুলোতে গিয়ে পর্যটকরা কখনই তাদের জীবন নিয়ে কোনো ভয় অনুভব করে। বরং এখানকার অধিবাসীরা তাদের পরিবার নিয়ে সুখ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন। বলছিলাম এমনই একটি দেশ আইসল্যান্ডের কথা, এটি একটি নর্ডিক দেশ এবং ইউরোপের একটি অংশ হিসেবে বিবেচিত হয়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং বিজনেস ইনসাইডার ওয়েবসাইট অনুসারে, আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। গ্লোবাল পিস ইনডেক্সও এই দেশটিকে এক নম্বর নিরাপদ দেশের মর্যাদা দিয়েছে।

আরো পড়ুন : ব্যাংকের চাকরি ছেড়ে ইউটিউবার, বছরে আয় ১১ কোটি টাকা!

ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, এই দেশের ১১ শতাংশ এলাকা বরফে ঢাকা। বিশ্বে উষ্ণতা বাড়তে থাকলে অচিরেই এই দেশটি ডুবে যাবে।

জেনে অবাক হবেন যে আইসল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কোনো টিউশন ফি নেয় না, তারা শুধু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন এবং রেজিস্ট্রেশন ফি নেয়। সেই সূত্রে বলা যায় এখানে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম চলে এখানে। অনেকেই বুঝতেই পারছেন যে শিক্ষা যেখানে এমন, সেখানে এই দেশ গরিব হতে পারে না! ঠিকই ধরেছেন, দেশটি ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। এই দেশের জনসংখ্যাও খুবই কম এবং মাথাপিছু আয় ৫৫ হাজার ৮৯০ পিপিপি ডলার। এর থেকে অনুমান করা যায় এটি একটি ধনী দেশ।

এখানকার অধিবাসীরা এত শান্তিতে বসবাস করেন যে, এখানে পুলিশকেও বলপ্রয়োগ করতে হয় না। এই কারণেই পুলিশ সদস্যদের কাছেও বন্দুক নেই, তারা কেবল পেপার স্প্রে এবং লাঠি ব্যবহারে বিশ্বাসী। এই দেশে সমকামী বিয়ের অনুমতি রয়েছে, রয়েছে নারী-পুরুষের সমান বেতন দেওয়ার বিধান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/কেবি

আইসল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250