মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম

কিডনি পাচারে ভারতীয় ডাক্তারসহ তিন বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ভারতের এক চিকিৎসকসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এই চক্রটি নিয়ন্ত্রণ করা হতো বাংলাদেশ থেকে এবং তারা ভারতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে কিডনি কেনাবেচার জাল বিস্তার করেছিল বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন গ্রেপ্তার ডাক্তার বিজয়া কুমারী (৫০)। তিনি দিল্লির সরিতা বিহারের একটি হাসপাতালের চিকিৎসক। এখন পর্যন্ত বিজয়া উত্তর প্রদেশের নয়ডার একটি হাসপাতালে প্রায় ১৬ জন রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন করেছেন।

তদন্তের শুরুতে বলা হয়, ওই নারী ডাক্তার দিল্লির ইন্দ্রপ্রস্ত অ্যাপোলো হাসপাতালের বেতনভোগী ছিলেন। তবে এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ যে, অভিযুক্ত চিকিৎসক তাদের সাথে যুক্ত ছিলেন না।

কিডনি পাচারের ঘটনা সামনে আসার পর যৌথভাবে তদন্তে দিল্লি ও রাজস্থান পুলিশ। কারণ, কিডনি পাচারকারীদের জাল রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এরপর টানা অভিযান চালিয়ে গত সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতের আরেকটি গণমাধ্যম লিখেছে যে, কিডনি পাচার চক্রটি একটি মধ্য স্বত্বভোগীদের মাধ্যমে বাংলাদেশের রোগীদের খুঁজে বের করতো। এরপর তাদেরকে নিয়ে ভারতের রাজধানীতে উন্নত চিকিৎসার মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রলুব্ধ করতো।

এরপর কিডনি প্রতিস্থাপনের জন্য বিভিন্ন জাল নথিপত্র তৈরি করা হতো। দাতা ও গ্রাহকের মধ্যে ভুয়া সম্পর্ক দেখানো হতো। এইসব জাল নথিতে ব্যবহার করা হতো নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের নামে।

আরো পড়ুন : মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

কারণ, ভারতীয় আইন অনুসারে কিডনি দাতা ও গ্রাহকের মধ্যে সম্পর্ক দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। অভিযানে এসব জাল নথিপত্রও জব্দ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বিজয়া কুমারী একজন সিনিয়র কনসালট্যান্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন। প্রায় দেড় দশক আগে অ্যাপোলো হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগদান করেন।

সূত্র : ইন্ডিয়া টুডে,  ইন্ডিয়ান এক্সপ্রেস

এস/ আই.কে.জে/

কিডনি ডাক্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250