শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

আজান হলেই দোকান রেখেই ব্যবসায়ীরা চলে যান মসজিদে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজান হলেই দোকান খোলা রেখেই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান ব্যবসায়ীরা। এমনটি প্রতিনিয়ত ঘটে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজারে।

১৫-২০ বছর ধরে এভাবেই দোকান খোলা রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন ওই বাজারের ব্যবসায়ীরা। তবে মালামাল চুরি কিংবা হারিয়ে যাওয়ার ঘটনা অদ্যাবধি ঘটেনি।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান,  মাগরিব ও এশার নামাজের ওয়াক্তের সময় মসজিদে আজান শুরু হলেই মুসলিম ব্যবসায়ীরা দোকান খোলা রেখেই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান। ওই বাজারে আগত ক্রেতারাও কেনাকাটার ব্যস্ততা রেখে নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান।

বাজারের ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান, শান্তির বাজারে আমরা ব্যবসা করছি আজ প্রায় ২০-২৫ বছর হলো। এরপর থেকেই মসজিদে আজান হলে দোকান খোলা রেখেই সবাই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যাই। এ বাজারে কোনো কিছু চুরির বা হারানোর ভয় নেই।

বাজারের আসা ক্রেতারা জানান, শান্তির বাজারে বিশেষ করে মাগরিব ও এশার নামাজের সময় কোনো দোকানিই দোকানে থাকেন না। সেজন্য আমরাও নামাজ শেষ হওয়ার পর কেনাকাটা করতে আসি।

বাজারস্থ জামে মসজিদের ইমাম মো. আব্দুল লতিফ েগণমাধ্যমকে বলেন, অত্রাঞ্চলের মানুষ সৎ ও শান্তিপ্রিয়। মসজিদে আজান শোনার সঙ্গে সঙ্গেই এ বাজারের ব্যবসায়ীরা কেনাবেচা বন্ধ করে এবং দোকান খোলা রেখেই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান। অদ্যাবধি বাজারের কোনো দোকানে চুরির ঘটনা ঘটেনি।

ওআ/


মসজিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250