শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

বাবর-শাহিনকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

টানা ৩ টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে বাবর-শাহিন। ছবি: এএফপি

তাহলে কী টি-টোয়েন্টি দলে উপেক্ষিত থাকবেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি? ইঙ্গিত তেমনই মিলছে। বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি তাদের।

সালমান আলী আগার নেতৃত্বে আজ মঙ্গলবার (৮ই জুলাই) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফেরানো হয়েছে মোহাম্মদ নাওয়াজ, আব্বাস আফ্রিদি ও বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিমকে। নতুন মুখ সালমান মির্জা। বাঁহাতি এ পেসার পিএসএলের গত আসরে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে ৪ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট।

চোটের কারণে দলে সুযোগ পাননি তারকা পেসার হারিস রউফ। গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছিলেন তিনি। তবে বাবর, রিজওয়ান ও শাহিনকে এ নিয়ে টানা তিন সিরিজের দলে বিবেচনা করা হয়নি।

তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৬ই জুলাই ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০, ২২ ও ২৪শে জুলাই হবে ম্যাচ তিনটি। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পাকিস্তানের মাটিতে গিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। লড়াইটা এবার তাই প্রতিশোধেরও!

পাকিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250