মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

পঞ্চগড়ে দিনে গরম রাতে তীব্র শীত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পৌষ মাস না পড়তেই অগ্রহায়ণের শীতে কাঁপছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়। টানা সপ্তাহ সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ জেলায়। রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা নেমে আসছে নিম্নস্তরে। 

রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা থাকছে ১০-১১ ডিগ্রির মধ্যে, আরেকদিকে দিনে তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকায় দুই রকম আবহাওয়ায় বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি।

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। এর আগে ভোর ৬টায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে তাপমাত্রা।

ভোরেই ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। সূর্যের কিরণে রোদ থাকলেও সকাল ৯টা পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত। সকালে রোদ থাকায় শীতের প্রভাব পড়ছে না কোনও কাজকর্মে। সকালেই কাজে বেরিয়েছেন চা ও পাথর শ্রমিক, দিনমজুর থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ভোরে শিশিরভেজা সতেজ শাকসবজি তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

আরো পড়ুন : উত্তরের জনপদে হাড় কাঁপাচ্ছে কনকনে শীত

সবজি চাষি দারাজ উদ্দিন ও আমজাদ আলী বলেন, দিনের বেলা গরম হলেও সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাতাসের কারণে শীত অনুভব হতে থাকে। রাত বাড়তে থাকলে শীতের মাত্রাও বাড়তে থাকে। এমন শীত মনে হচ্ছে পৌষ মাস। ভোর পর্যন্ত কনকনে শীত থাকায় রাতে লেপ, কম্বল নিতে হয়। তবে সকাল ১০টার পর আর ঠান্ডা থাকে না।  দুই রকম আবহাওয়ার কারণে প্রায় ঘরে ঘরে জ্বর-সর্দি, কাশিও শ্বাসকষ্টে ভুগছে মানুষ।  

এস/ আই.কে.জে/       

শীতজনিত রোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250