শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

পুরভরা ফুলকপির রোস্ট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীতের এসময় মাছ, মাংসের পাশাপাশি সবজি দিয়ে বানাতে পারেন নানা পদ। এমনই একটি মজাদার রেসিপি পুরভরা ফুলকপির রোস্ট। চাইলে এই ঋতুতে যেকোনো সময় ঘরে তৈরি করে খেতে পারেন এই মজাদার খাবারটি। রইলো রেসিপি-

পুরভরার উপকরণ

ফুলকপি মাঝারি আকারের ১টি, মাংসের কিমা ১ কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, লবণ পরিমাণমতো, পনিরকুচি ৩ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ।

প্রণালি

ফুলকপির ডাঁটা বাদ দিয়ে ধুয়ে নিন। ফুটন্ত গরম পানিতে ৫ থেকে ৬ মিনিট ফুটিয়ে নিন। পানি থেকে উঠিয়ে রাখুন। ফুলকপি ছাড়া ওপরের বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। ফুলকপি উল্টো করে ফাঁকে ফাঁকে কিমা ঠেসে দিন। এমনভাবে দিতে হবে, যাতে ফুলকপি না ভাঙে।

আরো পড়ুন : ঝটপট নাশতায় রাখতে পারেন পটেটো নাগেটস

রোস্ট রান্নার উপকরণ

তেল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, পানি অল্প পরিমাণে, জিরাগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে সব বাটা মসলা কষিয়ে নিন। টমেটো সস, লবণ, টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। অল্প পানি দিতে হবে। ফুটে উঠলে ফুলকপি দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন। ঝোল কমে এলে অন্য সব উপকরণ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে গরম নরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে

পুরভরা ফুলকপির রোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250