সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অভিষেক, আপ্লুত অমিতাভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অভিষেক বচ্চন। ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ছেলের পুরস্কার জেতার পরে সোশ্যাল মিডিয়ায় অভিষেককে প্রশংসায় ভরিয়ে একটি দীর্ঘ নোট লিখেছেন বাবা অমিতাভ বচ্চন।

সোশ্যাল মিডিয়ায় অভিষেকের ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি... অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।’ খবর হিন্দুস্তান টাইমসের।

অমিতাভ আরও লেখেন, ‘তুমি নিজের যোগ্যতা বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।’

সম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। জেপি দত্ত পরিচালিত এ সিনেমায় অভিষেকের চরিত্রটি ছিল নামহীন একজন মুসলিম যুবকের; যে ভারত-পাকিস্তান সীমান্তে অবৈধ অভিবাসীদের পারাপারে সাহায্য করে। রিফিউজির পর গত ২৫ বছরে অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি, কখনো প্রশংসা পেয়েছেন, কখনো তিরস্কার।

বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয় আরও ভালো করার চেষ্টা করে গেছেন তিনি। গত কয়েক বছরে অভিষেকের সিনেমার তালিকা আর চিত্রনাট্য বাছাইয়ের দূরদর্শিতা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। ‘লুডু’, ‘দ্য বিগ বুল’, ‘বব বিশ্বাস’, ‘ঘুমর’, ‘আই ওয়ান্ট টু টক’, ‘কালিধর লাপাতা’ সিনেমাগুলোয় বহুমাত্রিক চরিত্রে অভিষেকের অভিনয় সবার মন ছুঁয়ে গেছে।

জে.এস/

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250