রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইংল্যান্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ব্রিটিশ হাইকমিশনার এই আগ্রহের কথা জানান তিনি।

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর বেরিয়ে সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা।

ওআ/কেবি

বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250