সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

ট্রাম্পের আগমন ঘিরে দ. কোরিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ট্রাম্পের মুখোশ পরা একজন ব্যক্তির চারপাশে দড়ি ধরে আছেন বিক্ষোভকারীরা। ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে আজ বুধবার (২৯শে অক্টোবর) পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমন ঘিরে শহরের নিরাপত্তা ছিল সর্বোচ্চ সতর্কতায়। তবে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পের আগমন ঘিরে ছিল ক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদও। শহরের একটি অংশে জড়ো হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী। তাদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার, তাতে লেখা—‘নো কিংস’ এবং ‘ট্রাম্প এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন’। মার্কিন প্রেসিডেন্টের ‘স্বৈরাচারী প্রবণতার’ প্রতিবাদ জানিয়ে তারা এসময় স্লোগান দেন।

প্রতিবাদকারীদের মধ্যে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ট্রাম্প যে শুল্কনীতি চাপিয়ে দিচ্ছেন, তা এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এটি নিপীড়নমূলক ও নিষ্ঠুর।,

ট্রাম্প গিয়ংজুতে এপেক সম্মেলনে অংশ নেবেন। এরপর বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে।

বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে ট্রাম্পের মুখের একটি বড় কাগজের প্রতিকৃতি টাঙিয়ে লাল কার্ড নেড়ে সতর্কবার্তা দেন, ‘এটি চূড়ান্ত বার্তা, এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250