মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোট খুব গুরুতর নয়, তবু লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রাখল ইন্টার মায়ামি। আপাতত তাই অনির্দষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে। খবর এএফপির।

গত শনিবার (২রা আগস্ট) লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলার সময় ডান পায়ে চোট পান মেসি। ড্রিবলিং করে বক্সের ভেতর এগিয়ে যাওয়ার সময় তাকে ফাউলের চেষ্টা করেন রাউল সানচেস ও আলেক্সিস পেনিয়া। মাটিতে পড়ে যাওয়ার ক্ষোভে ঘাসে হাত দিয়ে চাপড়াতে থাকেন তিনি।

সাময়িক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেসি আর পারেননি। ম্যাচের ১১ মিনিটে মাঠ থেকে সোজা ড্রেসিংরুমে চলে যান তিনি।

গতকাল রোববার (৩রা আগস্ট) এক বিবৃতিতে মেসির চোট নিয়ে মায়ামি জানায়, লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে খেলার সময় পেশিতে অস্বস্তি অনুভব করেছিলেন, চোটের মাত্রা মেসির মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল নিশ্চিত হয়েছে তার ডান পায়ে পেশিতে হালকা চোট রয়েছে। তার মাঠে ফেরার বিষয়টি শারীরিক অগ্রগতি ও চিকিৎসার ওপর নির্ভর করছে।

সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে ১-২ সপ্তাহ সময় লাগে। মেসির ক্ষেত্রেও ব্যতিক্রম হওয়ার কথা নয়। লিগস কাপে সেই ম্যাচের দিনই মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছিলেন, ‘চোট খুব একটা গুরুতর নয়।'

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250