বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

শাহবাগে গেলেই মিলবে লাখ টাকা ঋণ, অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শাহবাগে জনসভার পর ‘বিনা সুদে লাখ টাকা ঋণ’ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টায় থাকা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫শে নভেম্বর) তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খলিল মনসুর।

তিনি জানান, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত এনে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে।’

এমন প্রচারণা চালিয়ে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষ জড়ো করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ উঠেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিরুদ্ধে। এ অবস্থায় সংগঠনটির আহ্বায়ককে আটক করা হয়েছে। 

ওআ/কেবি


আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250