শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

বিশ্বের সবচেয়ে দামি বিয়ের পোশাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি বিয়ে। এই দিনটির মধ্য দিয়ে একজন ব্যক্তি তার সঙ্গীর সঙ্গে নতুন জীবনে প্রবেশ করে। কেউ সাদামাটা ভাবে বিয়ের আয়োজন করতে চান। কেউ আবার জাকজকমপূর্ণভাবে বিয়ের দিনটি স্মরণীয় করতে চান। কেউ কেউ বিয়ের জন্য কেবল সুন্দর ব্যয়বহুল পোশাকই পছন্দ করেন তা নয় বরং তার পোশাকটি যাতে অনন্য ডিজাইনের হয় সেদিকেও খেয়াল রাখেন। রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে ইশা আম্বানি মতো ব্যক্তিত্বের ব্যবহার করা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের গাউনগুলির কথা উল্লেখ করা হয়েছে। 

আরো পড়ুন : বেনারসি ভালো থাকবে যেভাবে, জেনে নিন

সেরেনা উইলিয়ামস

টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ২০১৭ সালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যালেক্সিস ওহানিয়ানকে বিয়ে করেন। সেরেনা তার বিয়েতে ৩০ লাখ ৫০ হাজার ডলার  মূল্যের একটি সুন্দর গাউন পরেছিলেন। তার পোশাকটি ডিজাইন করেছিলেন সারাহ বার্টন। তার বিয়েতে যে তিনটি পোশাক ছিল তার মধ্যে এটি অন্যতম।  

রানী দ্বিতীয় এলিজাবেথ

যুক্তরাজ্যের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৪৭ সালে প্রিন্স ফিলিপের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিন তিনি লম্বার হাতার, ফুলের কাজ করা, ক্রিস্টাল এবং মুক্তার তৈরি অ্যাপ্লিকসহ একটি সুন্দর গাউন পরেছিলেন। তার বিয়ের গাউনের নকশা করেছিলেন নরম্যান হার্টনেল। তখন পোশাকটির দাম পড়েছিল ৪২ হাজার ডলার, এখনকার হিসেবে যার দাম পড়ে প্রায় ১০ লাখ ৬০ হাজার ডলার। 

ভিক্টোরিয়া স্বরোভক্সি

স্বরোভক্সি গহনার উত্তরাধিকারী, ভিক্টোরিয়া স্বরোভস্কি,২০১৭ সালে ওয়ার্নার মুর্জের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিন তিনি মাইকেল সিনকোর কাস্টমের তৈরি গাউন পরেছিলেন যাতে প্রায় ৫ লাখ ক্রিস্টাল ছিল। তার বিয়ের পোশাকের দাম পড়েছিল ১০ লাখ ডলার। ২০২৩ সালে অবশ্য এই দম্পতি আলাদা হয়ে যান।

ইশা আম্বানি পিরামল

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি- মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির সঙ্গে আনন্দ পিরামলের বিয়ে হয় ২০১৮ সালে। তার বিয়ের দিন, ইশা আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনে তৈরি স্বর্ণের কারুকাজ করা একটি লেহেঙ্গা পরেছিলেন। রিপোর্ট অনুযায়ী, ইশা আম্বানি পিরামলের বিয়ের লেহেঙ্গার দাম পড়েছিল প্রায় ১০ লাখ  ডলার। লেহেঙ্গাটি বর্তমানে মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের পোশাক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের পোশাকটি ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-তে অনুষ্ঠিত বিলাসবহুল ব্র্যান্ডের লাইফস্টাইল ব্রাইডাল শো-এর জন্য তৈরি করা হয়েছিল৷ মার্টিন কাটজ জুয়েলার্স এবং রেনি স্ট্রসের যৌথ উদ্যোগে একজন ব্রাইডাল ডিজাইনার, ১ কোটি ২০ লাখ ডলার মূল্যের বিয়ের গাউনটি তৈরি করতে ১৫০ ক্যারেটের হীরা ব্যবহার করেন।

এস/এসি


দামি পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250