সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

আলিয়ার হাত ধরে টানাটানি, যেভাবে বাঁচালেন রণবীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুরের ভাই আদর জৈন বিয়ে করলেন আলেখা আদভানিকে। সে বিয়ের আয়োজনে সাধারণদের মতোই দেখা গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে।

বিয়ের অনুষ্ঠানের পর রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন রণবীর-আলিয়া দম্পতি। এ সময় ছবি শিকারিদের কবলে পড়েন তারা। একপর্যায়ে আলিয়ার হাত ধরে টানাটানি শুরু করেন তার অনুরাগীরাও। 

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আলিয়ার বাহু ধরে টানাটানি করতে থাকেন বেশ কয়েকজন নারী অনুরাগী। আর আচমকা এমন পরিস্থিতিতে পড়ে কী করা উচিত, বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী।

একপর্যায়ে আলিয়ার এমন অবস্থা দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন রণবীর। স্ত্রীকে অনুরাগীদের এমন পাগলামির হাত থেকে রক্ষা করেন তিনি; এক হাতে আগলে নেন তাকে। অন্য হাত দিয়ে তাদের চারপাশে জমে থাকা ভিড় সরিয়ে এগোতে থাকেন।

আরও পড়ুন: এক্সেল একাডেমি মঞ্চে আনছে 'দ্য সাউন্ড অফ মিউজিক'

কিন্তু রণবীরের এই আচরণ নিয়েও নাকি সমালোচনায় মুখর নেটিজেনরা। তাদের মতে, ভিড় সরানোর সময় রণবীর এতটা রুক্ষ না হলেও পারতেন। তিনি যে বিরক্ত তার প্রকাশ করেছেন।

এর আগেও একাধিকবার একইভাবে ভিড়ের হাত থেকে, অনুরাগীদের হাত থেকে আলিয়া ও তাদের শিশুকন্যা রাহাকে আগলাতে দেখা গেছে রণবীরকে। বিমানবন্দর থেকে প্রকাশ্য রাস্তাঘাটে—এভাবেই ত্রাতা তিনি। কখনও বিনীতভাবে, জোড়হাতে ছবি শিকারিদের প্রত্যাখ্যান করেছেন। কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। তবে রণবীর যে তার পরিবার সম্পর্কে যথেষ্ট যত্নশীল, এই আচরণ যেন তারই প্রমাণ।

এসি/ আই.কে.জে/

আলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250