সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

শিগগির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 'খুব শিগগির' দেখা করতে পারেন। তিনি আরও বলেন, তিনি বিশ্বাস করেন, রুশ প্রেসিডেন্ট সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান।  

তিনি এমন সময় এ মন্তব্য করেন, যখন আমেরিকা ও রাশিয়া আগামী দিনে সৌদি আরবে প্রাথমিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। 

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় সৌদি আরবের রিয়াদে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রত্যাশার কথা কম করেই ব্যক্ত করেছেন। সিবিএসকে রুবিও সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প সাংবাদিকদের কাছে পুতিনের সঙ্গে ‘দ্রুত দেখা হওয়ার’ আশা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, দিন-তারিখ ঠিক হয়নি, তবে খুব শিগগির এটা হতে পারে।

এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে নিযুক্ত আমেরিকার দূত স্টিভ উইটকফসহ তার প্রতিনিধিরা আন্তরিকভাবে আলোচনা করছেন। উইটকফ সম্প্রতি প্রায় তিন ঘণ্টা পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে উল্লেখ করেন তিনি।

পুতিন পুরো ইউক্রেনের দখল নিতে চান বলে ট্রাম্প মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘এটা তার কাছে আমারও প্রশ্ন। তিনি যদি এমনটা করেন, তবে আমি অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাবো। আমি মনে করি, তিনি এর অবসান চান এবং তারা দ্রুতই এটা শেষ করতে চান। তারা দুজনই এটা চান।’

হা.শা./কেবি

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250